
বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত ছুটি কাটানো, নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ তুলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এক মাস পর কেন আবার সেই হাথুরুর প্রসঙ্গ? আলোচনাটা (হাথুরু) এসেছে লাল বলের ক্রিকেটে ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে হাথুরু প্রধান কোচ হিসেবে এলেও তাঁর (হাথুরু) সঙ্গে কাজ করার সুযোগ মেলেনি। কারণ, ইমরুল তো আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে। কিন্তু ২০১৪ সালে প্রথম মেয়াদে হাথুরু আসার পর ইমরুল যতটুকু সময় পেয়েছিলেন, গুরুর থেকে অর্জিত সেই শিক্ষা এখনো মনে রেখেছেন তিনি (ইমরুল)। মিরপুর শেরেবাংলায় ঢাকা-খুলনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে অবশ্যই অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। টেকনিক্যাল কোচ হিসেবে আমার কাছে তিনি ভালো কোচ ছিলেন। কিন্তু আবারও বলছি তাঁর আচরণে অনেক সমস্যা ছিল। অনেকের সঙ্গে মিলত না। আমি তাঁর কাছে অনেক কিছু শিখেছি ব্যাটার হিসেবে।’
কোন কোচ ইমরুলকে বুঝতে পারেননি ঠিকমতো? এই প্রশ্নের উত্তরে কারও নাম উল্লেখ করেননি ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোঝে না এরকম না আসলে। আমি কোচদের থেকে একটু দূরেই থাকতাম। এজন্যই থাকতাম যে বেশি কথা বলতাম না কোচদের সঙ্গে। কোচনির্ভর বেশি হতে চাইতাম না। সব সময় ভালো খেলার পরিকল্পনাই আমার ছিল। যদি তাঁর (কোচ) থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে, তাহলে নেব। এটুকুই। এর বাইরে আর কিছু চিন্তা করতাম না।’

হাথুরু প্রথম মেয়াদে আসার পরই ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। যা এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। তবে সেই বিশ্বকাপে অফফর্মে থাকায় ইমরুলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। ৯ বছর আগের পুরোনো স্মৃতি মনে করতে গিয়ে হাথুরুর কথা আজ উল্লেখ করেছেন ইমরুল। ‘দেখুন, আমার মনে আছে ২০১৫ বিশ্বকাপে যখন খেলে এলাম, ভালো খেলিনি তখন। আসার পর আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি দলে কেন থাকব। খুব চাপে ছিলাম আমি। চন্ডিকা হাথুরুসিংহে খেলার আগের (পাকিস্তানের বিপক্ষে ২০১৫ খুলনা টেস্ট) দিনই কিছু কথা বলেছিলেন। প্রথম ইনিংসে ফিফটি করেছিলাম।’
লাল বলের ক্রিকেটে গতকালই ইমরুল শেষ ইনিংস খেলে ফেলেছেন।খুলনার হয়ে দুই ইনিংসে ১৬ ও ১ রান করেন।আনুষ্ঠানিকভাবে আজ শেষই হয়ে গেল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার। তিন দিনে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে ঢাকা ৯ উইকেটে হারায় খুলনাকে। ম্যাচ শেষে ইমরুলকে কাঁধে তুলে ‘ল্যাপ অব অনার’ দিয়েছেন সতীর্থরা। বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ফুলের তোড়া তুলে দেন ইমরুলের হাতে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে