ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৯তম সংস্করণ প্রকাশিত হয়েছে আজ। ২০২১ সালে উইজডেনের সেরা ক্রিকেটার হয়েছেন জো রুট। এর আগে ২০১৯ ও ২০২০ টানা দুই বছর উইজডেনের সেরা ক্রিকেটার হয়েছিলেন বেন স্টোকস। আর মেয়েদের বছরসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। মাত্র একটি জয়ই পেয়েছে তারা। দলে পারফরম্যান্সের গ্রাফ যতটা নিম্নমুখী, রুটের ব্যক্তিগত পারফরম্যান্স ততটাই ঊর্ধ্বমুখী। ২০২১ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন রুট। ১৫ টেস্টে ৬১ গড়ে করেছেন ১৭০৮ রান, এক পঞ্জিকাবর্ষে টেস্ট ক্রিকেটে যেটা তৃতীয় সর্বোচ্চ।
মেয়েদের ক্রিকেটে সেরা হওয়া লিজেল লি গত বছর ওয়ানতেডে ৯০.২৮ গড়ে করেন ৬৩২ রান এবং টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১১৯.৫৮ স্ট্রাইক রেটে ২৩২ রান করেন। ২০০৪ সাল থেকে দেওয়া হচ্ছে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের এই স্বীকৃতি।
২০২১ সালে উইজডেনের শীর্ষ পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনও। এই পাঁচজনের মধ্যে রবিনসন ছাড়াও আছেন ভারতের জসপ্রীত বুমরা ও রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে আর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার ডেন ফন নিকার্ক।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩৮ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩ ঘণ্টা আগে