
মোহামেডানের জয়টা উপভোগ করা হলো না তামিম ইকবালের। পারবেন কী করে। টসের সময় সুস্থ তামিম হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহামেডানের জয়ের পর তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সতীর্থরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আজ তামিমের নেতৃত্বাধীন মোহামেডান জিতেছে ৭ উইকেটে। জয়ের পরই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। বিকেএসপির কাছাকাছি এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে তামিমকে। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এখন ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় প্রাইম ব্যাংক। দলের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) শতক হাঁকান। অগ্রণীর হয়ে ইমরুল কায়েস ১১৬ রানের ইনিংস খেললেও দলটি হারায়।
মিরপুরে আবাহনী ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করেছে। ২০১ রানের লক্ষ্য সফলভাবে পাড়ি দিয়ে পারভেজ হোসেন ইমনের ১২৪ রানের সেঞ্চুরি ছিল দলের জয়সূচক। ধানমন্ডির হয়ে ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর জয়ে পেসার নাহিদ রানা ও রাকিবুল হাসান চারটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর নিয়েছে ব্যাটিং। ফিল্ডিংয়ের সময়ই হঠাৎ বুকে ব্যথায় তামিম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।
সব মিলিয়ে ডিপিএলে আজ পাঁচ সেঞ্চুরি হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং নেওয়া শাইনপুকুর ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৪২.২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে মোহামেডান। ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করেছেন। ওপেনার রনি তালুকদার করেন ৬১ রান। শাইনপুকুরের হয়ে রায়ান রাফসান ৭৭ রান করেন এবং মোহামেডানের বোলার তাইজুল ইসলাম ৩ উইকেট নেন। মোহামেডান তাদের জয় তামিমকে উৎসর্গ করেছে।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক জেতে ৩৪ রানে। প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) সেঞ্চুরি করেছেন। আর অগ্রণীর ইমরুল সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি।
দিনের অপর ম্যাচে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। ২০২ রানের লক্ষ্য তাড়া করে আবাহনী জিতেছে ৬৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমন। ধানমন্ডির ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর নাহিদ রানা, রাকিবুল হাসান নিয়েছেন চারটি করে উইকেট।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে