
সঞ্জু স্যামসনের বন্দনায় ভারতের ভক্তরা। দলটির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে যাঁর ব্যাটে কচুকাটা হয়েছে প্রতিপক্ষের বোলাররা, প্রথমভাগের ম্যাচগুলোতে সেই স্যামসনের জায়গা হয়েছিল ডাগআউটে। মাঝপথে তাঁকে ফেরানো হয়। বিশ্বকাপ জয়ের পর সেই গল্পই জানালেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
বিশ্বকাপের মাঝপথে স্যামসনকে একাদশে ফেরানো প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘সাহসিকতার চেয়েও এটা ছিল কৌশলগত পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার আর অধিনায়কের কখনোই মনে হয়নি সঞ্জু ফর্মে নেই। নিউজিল্যান্ড সিরিজের পর আমাদের মনে হয়েছে তার বিশ্রাম প্রয়োজন। লিডারশিপ গ্রুপ হিসেবে মাঝেমধ্যে কাউকে বিশ্রাম দেওয়াটাও ভালো সিদ্ধান্ত। কারণ এতে চাপ থেকে কিছুটা দূরে থাকা যায়, মাথার সব কিছু ঝেড়ে ফেলা যায় এবং নতুনভাবে ফিরে আসা যায়।’
শুরুতে স্যামসনকে একাদশের বাইরে রাখা কেবলমাত্র কৌশল ছিল ভারতের জন্য। গম্ভীর বলেন, ‘আমারদের বিভিন্ন কম্বিনেশনে খেলার সুযোগ ছিল। এটাই এই দলের গভীরতা। ব্যাটিং অর্ডারের ওই পজিশনে (নিচের দিকে) রিঙ্কু ছিল। পরে মনে হয়েছে, টপ অর্ডারে টানা তিন বাঁহাতির ধারায় পরিবর্তন আনা দরকার; সেটা অবশ্যই অফ-স্পিনারের বিপক্ষে ভোগান্তির কথা ভেবে নয়। অফ-স্পিনার আমাদের দুই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সমস্যা তৈরি করবে—এমন আলোচনা কখনোই হয়নি। আমরা শুধু চেয়েছিলাম ওপরের দিকে সঞ্জুর মতো সক্ষম ও বিস্ফোরক কাউকে রাখতে, যাতে এক, দুই ও তিন নম্বরে আমাদের তিনজন বিধ্বংসী ব্যাটার থাকে। এটাই ছিল মূল কারণ। এটা সাহসী সিদ্ধান্ত মনে হয় না আমার, এটা ছিল স্রেফ কৌশল।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪২ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে