
মাঝপথে আইপিএল স্থগিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার এল এক ভয়াবহ হুমকি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার মেইল। বোমা হামলার হুমকির এক ইমেল পেয়েছে ভারত। অরুন জেটলি বিরাট কোহলির ঘরের মাঠও।
এই স্টেডিয়ামেই কাল হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানসের ম্যাচ। তবে তার আগেই আতঙ্ক ছড়ায় ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব’ শীর্ষক একটি ইমেল, যা পাঠানো হয় দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ঠিকানায়।
ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেল পেয়েছি। এরই মধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এবং তারা স্টেডিয়াম পরিদর্শনও করেছে।‘
ইমেলটিতে আরও দাবি করা হয়, ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তান অনুগত স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ নামক একটি ভারতের এক অপারেশনের প্রতিশোধ স্বরূপ তারা হামলা চালাবে।
বিসিসিআই অবশ্য গতকাল জরুরী সভার পর দুপুরে এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এয়ার রেইড অ্যালার্ম বাজায় খেলা সাময়িক বন্ধও হয়।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘জাতীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখা হবে। আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেই নতুন সূচি প্রকাশ করা হবে।’ ১৬টি ম্যাচ এখনও বাকি রয়েছে এবারের আইপিএলে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে