হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানেডেতে বাংলাদেশকে ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। রেজিস চাকাভা ও সিকান্দার রাজার ফিফটিতে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৯৮ রানের বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করেই জিততে হবে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৯ ওভার পর্যন্ত। মারুমানিকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন সাকিব আল হাসান। দলের দ্বিতীয় সাফল্য এনে দেন ২০০তম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রেন্ডন টেলর ব্যক্তিগত ২৮ রানে তামিম ইকবালের ক্যাচ হন। জিম্বাবুয়ের স্কোর ১৭.৪ ওভারে হয়ে ২ উইকেট ৭৮।
তৃতীয় উইকেট জুটিতে রেজিস চাকাভা ও ডিওন মায়ার্স ভালোই প্রতিরোধ গড়েন। এই দুজনের ব্যাটেই বড় সংগ্রহের দিকে এগোয় জিম্বাবুয়ে। মায়ার্সকে ৩৪ রানে বোল্ড করে ৭১ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। মাধিভেরেকে ৩ রানে ফেরান একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ফিফটি তুলে নেন চাকাভা। সেঞ্চুরির দিকে এগোতে থাকা চাকাভাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৮৪ রান করা চাকাভাকে ফুল লেংথের দুর্দান্ত এক বলে বোল্ড করে দেন তাসকিন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও ষষ্ঠ উইকেট জুটিতে দলকে কক্ষপথে ফেরান রায়ান বার্ল ও সিকান্দার রাজা। এই দুজনের ব্যাটে জিম্বাবুয়ে অনায়াসে ২৫০ পার করে। শতরানের জুটি গড়েন তাঁরা। দুজনই তুলে নেন ফিফটি। রাজা ৫৯ রানে মোস্তাফিজের বলে দলীয় ২৮৪ রানে সময় আউট হলে ভাঙে ১১২ রানের জুটি। বার্ল ৫৭ রান করে সাইফউদ্দিনের বলে আউট হয়েছেন।
শেষে দিকে ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাইফউদ্দিন ও মোস্তাফিজ ৩টি, মাহমুদউল্লাহ ২টি এবং সাকিব ও তাসকিন ১টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে ব্যাটিংয়ে দুর্দান্ত কিছুই করতে হবে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪০ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে