অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএল। দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে প্রত্যেক দলের ক্রিকেটারদের টিম বাসে করে ভ্রমণ করতে হবে। ব্যক্তিগত গাড়িতে করে অনুশীলন বা ম্যাচ খেলতে যেতে পারবেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা।
ম্যাচের দিন তো নয়ই, ক্রিকেটার এবং কোচিং স্টাফদের পরিবারের সদস্যরা অনুশীলনের দিনেও ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না। পরিবারের সদস্য এবং বন্ধুরা আলাদা গাড়িতে স্টেডিয়ামে যাতায়াত করতে পারবেন। দলের অনুশীলন ও ম্যাচ দেখতে পারবেন হসপিটালিটি বক্সে বসে। বাড়তি কোচিং স্টাফদের (থ্রোডাউন বিশেষজ্ঞ, নেট বোলার) পরিবারের সদস্যদের জন্য আগে থেকে বোর্ডের অনুমতি নিতে হবে।
এ ছাড়া, ম্যাচের দিন সেন্টার উইকেটে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করা যাবে না। ক্রিকেটারদের বেগুনি টুপি এবং কমলা টুপি অন্তত দু’টি ওভার পরতে হবে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনো ক্রিকেটার হাতকাটা জার্সি পরে আসতে পারবেন না। এমনটা ঘটলে প্রথমবার সতর্ক করা হবে, তবে পরেরবার জরিমানা করা হবে।
আগামী ২০ মার্চ মুম্বাইয়ে সব দলের অধিনায়ককে নিয়ে একটি সভা ডেকেছে বিসিসিআই।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে