এবারের অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আসলে সিরিজে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে অজিদের জিততে দেয়নি ইংল্যান্ড। নিজেদের সৃষ্টি ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলে সিরিজে সমতায় ফেরে তারা। বেরসিক বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভেস্তে না গেলে মর্যাদাপূর্ণ সিরিজটি তো ইংল্যান্ডেরই জেতার সম্ভাবনা ছিল।
ইংল্যান্ডের এই কামব্যাকের গল্পের কারণে এবারের অ্যাশেজকে সবচেয়ে সেরা সিরিজ বলা হচ্ছে। এমন খেলার ধরনে বেশ মুগ্ধ হয়েছেন অনেক দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কিন্তু অন্যদের সঙ্গে একমত নন নাথান লায়ন। তাঁর মতে, অ্যাশেজে বাজবল দেখেননি তিনি।
মাংসপেশির চোটে পড়ার আগে প্রথম দুই টেস্টে একাদশে ছিলেন লায়ন। দলকে জেতাতেও সহায়তা করছেন এই অফ স্পিনার। লর্ডস টেস্টে চোটে পড়েও শেষ ব্যাটার হিসেবে খোঁড়াতে খোঁড়াতে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানের জয়ে অবদান রেখেছিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘জানি প্রত্যেকে বাজবল নিয়ে কথা বলবেন। তবে সত্যি বলতে, আমি যে দুই টেস্ট খেলেছি তাতে বাজবল দেখিনি। বাজবলের বিপক্ষে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম।’
অ্যাশেজে বাজবল কেন দেখেননি তার ব্যাখ্যাও দিয়েছেন লায়ন। অনেক আগে থেকেই আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট দেখে আসছেন বলে মনে করেন অভিজাত সংস্করণটিতে ৪৯৬ উইকেট নেওয়ার মালিক। ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এবং আমাদের ব্যাটারদের দিকে তাকালেই বুঝতে পারব। ডেভিড ওয়ার্নারকে এক সেশনে সেঞ্চুরি করতে দেখেছি। সেটিও ছিল আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে