
দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। গতকাল জিম্বাবুয়ের হারারের ফাইনালে রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ যুবারা জিতেছেন ৩৩ রানে।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার যুবাদের করতে হতো ২৭০ রান। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশের সামনে চেষ্টা করলেও পেরে উঠতে পারেনি। ২৩৬ রানে অলআউট হয়ে গেছে প্রোটিয়া যুবারা। এই ফাইনালের আগে অবশ্য গ্রুপ পর্বে দুবার প্রোটিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে।
যদিও গতকাল লক্ষ্য তাড়ায় দুই ওপেনিংয়ে জরিক ফন শালভিক ও আদনান লাগাদিন ৫৯ রানের জুটি গড়ে দিয়েছিলেন। ব্যাট হাতে বেশি ভয়ংকর ছিলেন লাগাদিন। ৭টি চার ও ১টি ছয়ে ৩১ বলে ৪০ রান করা লাগাদিনকে ফিরিয়ে দেন আল ফাহাদ। এরপর সময় যত গড়িয়েছে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে বেলিন্ডা মোথা ও এনতানতো সনি ২৯ ও ৩৪ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার আশা জিইয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। ৪৮.৪ ওভারে রানে অলআউট হয়ে যায় তারা। বল হাতে সবচেয়ে সফল রিজান হোসেন; ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। বল হাতেও তিনি ইনিংস সর্বোচ্চ ৯৫ রান করেছিলেন। ৩টি উইকেট নেন আল ফাহাদ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান তোলেন বাংলাদেশের যুবারা।
জওয়াদ আবরার ও রিফাত বেগের ৪১ রানের ওপেনিং জুটির পর পরের ২৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ১৬ রান করে বিদায় রিফাত। তাঁকে দ্রুতই অনুসরণ করেন জওয়াদ আবরার (২১)। এরপর ৬৫ রানে অধিনায়ক আজিজুল হাকিমও বিদায় নিলে বিপাকে পড়ে বাংলাদেশ।
তবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন কালাম সিদ্দিক ও রিজান হোসেন।৬টি চারে ৭৫ বলে ৬৫ রান করে সিদ্দিক আউট হন। আউট হন রিজানও, তবে ১০টি চারে ৯৬ বলে ৯৫ রান করেন তিনি। রানআউটের শিকার হওয়ায় পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ২৪৫ রানে রিজানের বিদায়ের পর আবদুল্লাহ ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। সামিউন বশির ৮ বলে করেন ১৩*।
বল হাতে ২ উইকেট নিয়েছেন বান্দিলে এমবাথা।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
২ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৪১ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে