
সবশেষ এশিয়া কাপ থেকে বাংলাদেশের ব্যাটিং ভরসায় পরিণত হয়েছেন সাইফ হাসান। কিছু ম্যাচ জয়ী ইনিংস খেলে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। আরও একবার জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। সে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। সাইফ দল জেতাতে না পারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ।
আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরেছে অ্যাসপিন স্ট্যালিয়নস। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্ট্যালিয়নসের ইনিংস থেমেছে ১১০ রানে। জয়ের সমীকরণ হাতের নাগালেই ছিল তাদের। শেষ ৬ বলে করতে হতো মাত্র ৮ রান। ভরসা ছিল সাইফ ক্রিজে থাকায়। হতাশ করেছেন এই ব্যাটার।
নর্দান অধিনায়ক শাহনেওয়াজ দাহানির করা প্রথম বলে সিঙ্গেল নেন সাইফ। তৃতীয় বলে স্ট্রাইকে ফিরে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন। ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সাইফের বিদায়ের পর তাইমাল মিলস, স্যাম বিলিংসরাও দল জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন দাহানি। মাত্র ৩ রান খরচায় ২ উইকেট নেন তিনি। অধিনায়কের সমান ২ উইকেট নেন তাসকিন। ২ ওভারে ঢাকা এক্সপ্রেস দেন ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন তাসকিন। নবম ওভারে আভিস্কা ফার্নান্দোকে বিদায় করেন তিনি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হজরতউল্লাহ জাজাইকে হারায় নর্দান। দ্বিতীয় উইকেটে ১০৩ রান যোগ করেন কলিন মুনরো ও জনসন চার্লস। ৩৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৫ রান করেন চার্লস। মুনরোর অবদান ৩৮ রান।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে