
ব্যাট হাতে খুবই বাজে সময় পার করছেন জস বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গড়েছেন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাকের বিব্রতকর রেকর্ড। এরপরও ৩৫ বছর বয়সী ব্যাটারেই আস্থা রাখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর কাছে এই সংস্করণে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বাটলার সর্বকালের সেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে গতকাল নিউজিল্যান্ডকে ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বাটলার। ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে এটা তাঁর দশম ডাক। লুক রাইট এবং মঈন আলীকে পেছনে ফেলে দেশের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক এখন বাটলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ভালো করার প্রয়াস দেখিয়েছিলেন বাটলার। প্রথম দুই ম্যাচে খেলেছেন ২৬ ও ২১ রানের ইনিংস। এরপর টানা চার ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের কোটায়। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে তো লজ্জার রেকর্ডই গড়লেন। ইংল্যান্ডের হয়ে সবশেষ ১৪ টি-টোয়েন্টি ইনিংসে ফিফটির দেখা পাননি। তবে সামগ্রিক পরিসংখ্যানের বিচারে সবার ওপরে বাটলার। এই সংস্করণে ৪০১২ রান করে বাকিদের ধরাছোঁয়ার বাইরে এই ব্যাটার। আড়াই হাজার রানও করতে পারেননি ইংল্যান্ডের আর কোনো ব্যাটার।
সময়টা খারাপ গেলেও তাই বাটলারের ওপর আস্থা রাখছেন ব্রুক। যেকোনো দিন সাবেক অধিনায়ক জ্বলে ওঠতে পারেন বলেই বিশ্বাস তাঁর। ব্রুক বলেন, ‘তাকে (জস বাটলার) নিয়ে অনেক কথা হয়েছে। আমি সেদিন বলেছি সে ইংল্যান্ডের হয়ে দেড়শ (১৫৪) ম্যাচ খেলেছেন। তাই তাকে নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া উচিত। এই খেলাটা যারা খেলেছেন তাদের মধ্যে (ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে) বাটলার সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা।’
বাটলারের ফর্মে ফেরার অপেক্ষায় ব্রুক, ‘বাটলারের জন্য সময়টা খারাপ যাচ্ছে। তবে গোটা বিশ্বের সবার জন্যই এটুকু রোমাঞ্চকর যে, পরের দুই ম্যাচে তিনি কী করতে পারেন। অবশ্যই তিনি তেতে আছেন এবং মাঠে নেমে সবাইকে নিজের জাত দেখাতে চান। দেড়শ ম্যাচে তার গড় ৩৪ (৩৩.৭৭) এবং স্ট্রাইক রেট ১৪৫ (১৪৭.৭৭)। সে অসাধারণ এক ক্রিকেটার এবং আমার কোনো সংশয়ই নেই যে, সে মাঠে নেমে ভালো করবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে