
চাকরির মতো কোচদের দিনকালও কাটে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে। দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসা পাওয়া যায়, তেমনি বাজে সময়ে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তির। শুধু এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে তাদের নিয়ে অসত্য ভিডিও, পোস্ট করা হয়। এমন ঘটনায় এবার মোটা অঙ্কের টাকা মানহানির মামলা করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে বানোয়াট ছবি প্রচার করায় দিল্লি হাইকোর্টে গম্ভীর মামলা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। অনলাইন মার্কেটপ্লেসগুলো অনুমতি ছাড়াই তাঁর নাম ও ছবি ব্যবহার করে পোস্টার এবং অন্যান্য পণ্য বিক্রি করায় মানহানি হয়েছে বলে দাবি করেছেন তিনি। নাম-পরিচয় ব্যবহার করে কেউ যেন ভবিষ্যতে এমন অসত্য খবর প্রচার করতে না পারেন, সেবারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। ২ কোটি ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতের কোচ। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ৩১ লাখ টাকা।
ডিপফেকের মাধ্যমে গম্ভীরের কণ্ঠ নকল করে অনেক কোম্পানি তাদের পণ্যের প্রচারণা চালিয়েছে। ভারতের প্রধান কোচের করা মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মেটা, এক্স কর্পোরেশন ও ইউটিউবের মালিক গুগলের মতো প্রযুক্তি সংস্থা এই তালিকায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, বেশ কয়েকটি ক্লিপে তাঁকে এমন সব মন্তব্য করতে দেখানো হয়েছে যা তিনি কখনোই করেননি। পদত্যাগের ঘোষণা হিসেবে উপস্থাপিত ভিডিওটি ২৯ লাখের বেশি ভিউ হয়েছে। আরেকটি ভিডিওতে বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে গম্ভীর নাকি মন্তব্য করেছেন। এই ভিডিও ১৭ লাখের বেশি দেখা হয়েছে।
ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ বিভাগও গম্ভীরের মামলার সঙ্গে জড়িত। এই মামলাটি ভারতের কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন এবং বাণিজ্যিক আদালত আইনের বিধানের উপর ভিত্তি করে করা হয়েছে। এতে দিল্লি হাইকোর্টের পূর্ববর্তী সেইসব রায়েরও উল্লেখ করেছে, অভিনেতা এবং প্রাক্তন ক্রিকেটারদের অধিকারসহ সংশ্লিষ্ট ব্যাপারগুলো বলবৎ করা হয়েছে। এআই সৃষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রেও সেটা কার্যকরী হবে।
২০২৪ সালের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গম্ভীর। কোচ হিসেবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও ভারত অনেকটা এগিয়ে ছিল। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হওয়ায় তা আর সম্ভব হয়নি। এর আগে ক্রিকেটার হিসেবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে