৪ উইকেটে ১৫৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নাকি পাকিস্তান—কে এগিয়ে তা স্পষ্ট করে বলার সুযোগ নেই। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব এখানে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদের।
টস জিতে রাওয়ালপিন্ডিতে গতকাল শুরু হওয়া প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে প্রথাগত টেস্ট মেজাজে পাকিস্তান খেললেও দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে শুরুতে ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। ৮.২ ওভারে ৩ উইকেটে ১৬ রানে পরিণত হয় পাকিস্তান। যেখানে আব্দুল্লাহ শফিককে ফিরিয়েছেন হাসান মাহমুদ। বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে জাকির হাসানই মূলত শফিককে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন। হাসানের পর শরীফুল নিয়েছেন শান মাসুদ ও বাবর আজমের দুটি গুরুত্বপূর্ণ উইকেট। যেখানে বাবরের উইকেটের কৃতিত্ব উইকেটরক্ষক লিটন দাসের। প্রথম দিনের খেলা শেষে সাইম বলেছেন, ‘বাংলাদেশ প্রথমে দুর্দান্ত বোলিং করেছে। কাজটা আমাদের জন্য সহজ ছিল না। বাংলাদেশের বোলাররা কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের বোলাররা।’
একপ্রান্তে অসহায়ের মতো সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকেন পাকিস্তানি ওপেনার সাইম। তিনি এবং সৌদ শাকিল জুটি বেঁধে চতুর্থ উইকেটে যোগ করেন ৯৮ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেয়েছেন সাইম। ৯৮ বলে করেছেন ৫৬ রান। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রথমত ব্যাপারটা ছিল বল দেখে কন্ডিশন যাচাই করা। কোন বোলাররা বেশি কার্যকরী সেটা দেখতে হবে। বাজে বল না পিটিয়ে আমি ছাড়িনি। উইকেটে যতক্ষণ কাটানো যায়, সেই চিন্তা ছিল আমার। তবে দুর্ভাগ্যজনকভাবে সবকিছু তো আপনার হাতে থাকবে না।’
বৈরি আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গতকাল নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর শুরু হয়। প্রথম দিনে ৪৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও হয়েছে ৪১ ওভার। ৫৭ ও ২৪ রানে ব্যাটিং করছেন শাকিল ও রিজওয়ান। পঞ্চম উইকেটে তাঁরা এরই মধ্যে গড়ে ফেলেছেন ৪২ রানের জুটি। বাংলাদেশের দুই পেসার শরীফুল, হাসান নিয়েছেন দুটি করে উইকেট।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৫ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৭ ঘণ্টা আগে