জিততে জিততে শেষ পর্যন্ত ২ রানে হেরেই গেল ক্যান্ডি ফ্যালকনস। শেষ ওভারে জেতার জন্য তাদের প্রয়োজন ছিল ২০ রান। কলম্বো স্ট্রাইকার্সের অভিজ্ঞ পেসার থিসারা পেরেরার বিপক্ষে দারুণ ব্যাট চালিয়েছিলেন আরেক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসও। তবে ১৭ রানের বেশি তুলতে সক্ষম হয়নি ক্যান্ডি।
কলম্বোর দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯৭ রানে থেমে যায় ক্যান্ডির ইনিংস। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বোর হয়ে তাসকিন আহমেদ এবং ক্যান্ডির হয়ে এই ম্যাচ নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন শরীফুল ইসলাম। শরীফুল ২টি উইকেট নিলেও ৪ ওভার দিয়েছেন ৪৩ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিজের প্রথম ম্যাচে মোটামুটি ভালো অবদান রেখেছেন তাসকিন। ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে ৩ বলে এক ছক্কায় করেছেন ৭ রান।
রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে কলম্বোকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যান্ডির অধিনায়ক থিসারা পেরেরা। রহমানউল্লাহ গুরবাজ ও অ্যাঞ্জেলো পেরেরার তাণ্ডবে ওপেনিং জুটিতে ৩.৩ ওভারে কলম্বো জমা করে ৫৩ রান। ৩ ছক্কায় ১০ বলে ২০ রান করা গুরবাজকে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন শরীফুল।
তারপর ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় কলম্বো। ২ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৩৮ রানে ফেরেন পেরেরা। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে গ্লেন ফিলিপস খেলেছে ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। ১২ বলে ২৩ রান করেছেন শাদাব খান। ৯ উইকেটে ১৯৯ রান তোলে কলম্বো। দুশমন্ত চামিরা ৩টি শরীফুল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে আন্দ্রে ফ্লেচারের ৩৬ বলে ৪৭, ৪ ছক্কা ও ৫ চারে মোহাম্মদ হারিসের ৩২ বলে ৫৬, কামিন্দু মেন্ডিসের ১৬ বলে ৩৬ ও ম্যাথুসের ২৪ বলে ৩৩ রানের সৌজন্যে দারুণ লড়াই করেছিল ক্যান্ডি। ১৭তম ওভারে মূলত ম্যাচের গতিপথ বদলে দেন মাতিশা পাতিরানা। সেই ওভারে ফেরান কামিন্দু, দাসুন শানাকা ও হাসারাঙ্গাকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৭ রান করতে পারে তারা।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে