
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০১৬ সালের সেপ্টেম্বরে বোলিং কোচ হিসেবে ওয়ালশকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে তাঁর সঙ্গে বিসিবির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নারী ক্রিকেট নিয়ে কাজ করছিলেন সাবেক তারকা পেসার। এবার ছেলেদের বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ওয়ালশকে।
জিম্বাবুয়ের ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম নয় ওয়ালশের জন্য। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। এবার একই সংস্করণের বিশ্বকাপের আগে পুরুষদের নিয়ে কাজ করবেন টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার।
ওয়ালশকে নিয়োগ দিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দলে এমন একজনকে যোগ করা, যিনি জানেন যে বিশ্বমঞ্চে সফল হতে গেলে কী কী লাগে। বিশ্বকাপের চ্যালেঞ্জের জন্য ওয়ালশের জ্ঞান, পেশাদারিত্ব এবং ক্রিকেটারদের মেন্টর হিসেবে তার সামর্থ্য আমাদের বোলিং রসদকে আরও সমৃদ্ধ ও শাণিত করবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ‘বি’ গ্রুপে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ ওমান।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে