শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের কীর্তিকে ছাড়িয়ে যেতে পারেন এমন ক্রিকেটার কে আছেন ভারতে? তাঁদের মতো ক্রিকেটীয় সাফল্য না পেলেও এক তরুণ সম্পদের পরিমাণে ছাড়িয়ে গেছেন আর সবাইকে। শুধু ভারতে নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার যে তিনি!
কে এই তরুণ? আদিত্য বিরলা গ্রুপের নাম নিশ্চয় শুনেছেন। ভারতের অন্যতম বৃহত্তর কোম্পানিটির মালিক কুমার মঙ্গালামা বিরলা। তাঁর ছেলে আর্যমান বিক্রম বিরলা। ব্যবসায়ী পরিবারের হলে ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ভালোবাসেন ক্রিকেট। খেলেন মধ্য প্রদেশের হয়ে। আছেন রাজস্থান রয়্যালসের ক্যাম্পেও। তাঁকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে ৩০ লাখ ভারতীয় রুপিতে।
ধোনি-কোহলিদের সামনে এ আর এমন কম! নিজেদের ফ্র্যাঞ্চাইজি থেকে তো এর চেয়ে ঢের বেশি পান তাঁরা! তবে বিরলা পরিবারের সন্তান আর্যমান যে কী কারণে এত ধনী সেটি আর বলে না দিলেও চলে। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি রুপি! তাতেই ক্রিকেট বিশ্বের খুব একটা চেনামুখ না হলেও তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার।
বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেটার শচীন। তিনি শুধু আন্তর্জাতিকে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ও রানসংগ্রাহক নন, টাইমস অব ইন্ডিয়া’র হিসেবে বিশ্বের সর্বোচ্চ ধনী ক্রিকেটারও। শচীনের সম্পদের পরিমাণ ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। ১১১ মিলিয়ন ডলার মোট সম্পদ নিয়ে দুইয়ে ধোনি। তিনে থাকা কোহলির সম্পদের পরিমাণ ৯২ মিলিয়ন ডলার। এরপরই অবস্থান দুই ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং (৭০ মিলিয়ন ডলার) ও ব্রায়ান লারার (৬০ মিলিয়ন ডলার)।
এই তালিকাটা আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়েদের। যার কারণে ৭০ হাজার কোটি রুপির মালিক হয়েও শচীন-কোহলিদের সঙ্গে নেই আর্যমান। তাঁদের মতো উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারও হয়তো ভবিষ্যতে গড়া হবে না তাঁর।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে