
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। আজকের পত্রিকাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রাত ১০টার পর মিরপুরে আমিনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে যান আসিফ। ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি আসিফের। সম্প্রতি আজকের পত্রিকার পডকাস্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি।
অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।
আসিফ বলেছিলেন, ‘আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাই এবং তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি যেহেতু সব ফেডারেশনগুলোর বস, একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদেরও বস– তাঁর দায়িত্ব এখন অনেক বেশি। অতীতে যে অবস্থানে ছিলেন, সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওই জায়গা থেকে যেটা সব সময় বলি, আমরা ২৫ জন পরিচালক আছি, সারা বাংলাদেশে ২৬ নম্বর পরিচালক তাঁরা বলতে পারেন। কিন্তু দায়িত্বের জায়গা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, যেটার মন্ত্রী হচ্ছেন তারেক রহমান সাহেব, অর্থাৎ উনার হাতে মন্ত্রণালয়টা রেখেছেন।’
আমিনুল হকের কাছে বড় প্রত্যাশার কথা আসিফের, ‘আমিনুল সাহেব যে কথাগুলো বলেছেন অতীতে, সেগুলো এখন বলছেন না এবং তাঁর এটা জানেন যে মন্ত্রী হওয়ার পরে কীভাবে বলতে হয়—এটা আমার খুব ভালো বিষয় মনে হচ্ছে। তো আশা করছি, তিনি সব ফেডারেশন নিয়ে মাথা ঘামাবেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে সমস্যাগুলো আছে, সেটা তিনি বের করবেন এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করবেন, যেন আমাদের কিশোর গ্যাং এবং মাদক থেকে মুক্ত থাকতে পারে।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৭ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে