
লাঞ্চ আগে না চা পানের বিরতি আগে—টেস্টে কোনটা আগে হবে, সেটা নিয়ে আলোচনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দ্রুতই এই নিয়ম কার্যকর হচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে আগে হবে চা পানের বিরতি। এরপর হবে লাঞ্চ বিরতি।
সাধারণত দিবারাত্রির টেস্টে নৈশভোজের আগে চা পানের বিরতি দেওয়া হয়। কিন্তু লাঞ্চের আগে চা পানের বিরতির বিশেষ নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চালু করবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট দিয়ে। লাল বলের ক্রিকেটের কোনো ম্যাচ সাধারণত ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়। কিন্তু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত সূর্যাস্তের কারণে শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ২২ নভেম্বর গুয়াহাটির স্থানীয় সময় ৯টায় শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।
ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার কারণে টসটাও হবে ৩০ মিনিট আগে। গুয়াহাটি টেস্টের টস হবে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে। ৯টা থেকে ১১টা পর্যন্ত হবে প্রথম সেশনের খেলা। এরপর ২০ মিনিটের চা পানের বিরতি থাকবে। মধ্যাহ্নভোজের বিরতি থাকবে বেলা ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত হবে দিনের খেলা। যদি কোনো কারণে ৩০ মিনিট বেশি দরকার হয়, সেটারও ব্যবস্থা করা হবে। গুয়াহাটি টেস্ট দিয়ে চালু হতে যাওয়া নতুন এই নিয়মের ব্যাপারে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন।
সাইকিয়ার মতে প্রথম সেশন শেষে ১১টায় লাঞ্চ করা ক্রিকেটারদের জন্য একটু আগেভাগে হয়ে যায়। ক্রিকইনফোকে বিসিসিআই সচিব বলেন, ‘এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। শীতকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয়-সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়। ৪টার সময় আলো অনেক কমে যায়। যার ফলে বেশিক্ষণ খেলা সম্ভব না। এ কারণে আমরা দ্রুত খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছি। খেলা শুরু হবে সকাল ৯টায়।’ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট দিয়ে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম আরেক ‘নতুন’-এর সাক্ষী হতে যাচ্ছে। এই টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবারের মতো কোনো ম্যাচ হতে যাচ্ছে গুয়াহাটিতে। এখন পর্যন্ত ২ ওয়ানডে ও ৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের প্রথম টেস্ট স্থানীয় সময় ৯টা ৩০ মিনিটে শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে