
বাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
দল ভালো না করলেও মিরাজ কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে তাঁর কার্যকারিতা দেখিয়ে চলেছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে চার ফিফটি তিনি করেছেন। কিন্তু একজন অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, তখন তাঁর ইমপ্যাক্ট নিয়ে প্রশ্ন ওঠে। ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের কাছে তিন ম্যাচের দুই সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে তাঁর নেতৃত্বে। এমনকি মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ এ বছর ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে।
কোনো কিছুই যখন পক্ষে নেই মিরাজের, তখন তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘যেকোনো অধিনায়ককে কিন্তু একটা-দুইটা সিরিজ দিয়ে মূল্যায়ন করা যাবে না। কমপক্ষে ৬-৭টা সিরিজ যদি না দেওয়া যায়, বেশি সময় যদি না দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না একজন অধিনায়ক কীভাবে একটা দলকে চালাচ্ছে। সুতরাং একটা-দুইটা সিরিজে হবে না।’
যদি উইন্ডিজকে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ধবলধোলাই করতে পারে, তাহলে ৯ নম্বরে উঠবে মিরাজ-নাসুমদের দল। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৯ নম্বরের মধ্যে থাকলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৮১ রানে হারিয়ে বাংলাদেশ কেবল প্রথম ধাপ পেরিয়েছে। মিরাজ ব্যাটিংয়ে ১৭ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে কেবল ১৬ রান দিয়েছেন।
নান্নুর মতে, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মিরাজ অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সাংবাদিকদের বিসিবির হেড অব প্রোগ্রাম বলেন, ‘তার যথেষ্ট সামর্থ্য আছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অধিনায়ক ছিল। যথেষ্ট ভালো ক্রিকেটার। মেধা যথেষ্ট আছে। তার কাছে অধিনায়কত্ব কঠিন কিছু না। যেভাবে দলকে পরিচালনা করছে, সামনে আরও অভিজ্ঞতা অর্জন করে ভালো কিছু করবে বলে আশা করি।’ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। এই দুই ম্যাচই মিরপুরে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। তবে মিরাজের নেতৃত্বে দুই টেস্ট খেলে বাংলাদেশ একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪১ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে