
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে এসে এখনো জয়ের মুখ দেখা হয়নি তাদের। বিপরীতে হয়েছে টানা ৬ হারের তিক্ত অভিজ্ঞতা। হারের বৃত্তে আটকে থাকায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন দলটির তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
নিজেদের সবশেষ ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে নোয়াখালী। টানা ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় আছে দলটি। পরের পর্বের আশা বাঁচিয়ে রাখতে বাকি ৪ ম্যাচে জিততেই হবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সৌম্যর ফিফটিতে ১৫১ রান তোলে নোয়াখালী। ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সৌম্য। জবাবে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। ম্যাচ শেষে নোয়াখালীর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন সৌম্য। এখনো জয়ের দেখা না পাওয়ায় বেশ হতাশ তিনি।
সৌম্য বলেন, ‘তাদের (ভক্ত) জন্য খারাপ লাগে। কিন্তু তাঁরা আমাদের খারাপ লাগাটা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদেরকে খুশি করার জন্য। এটা ঠিক যে আমরা ব্যর্থ হচ্ছি। এজন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশই করব। সবাই এত কষ্ট করে মাঠে খেলা দেখতে আসে। কিন্তু আমরা… (জিততে পারছি না)। আমরা চেষ্টা করছি। দর্শকেরা তো আসলে রানের জন্যই খেলা দেখতে আসে। তারা আসলে অনেক উপভোগ করতে আসে; মাঠে রান হবে, উইকেট পড়বে। কিন্তু আমরা সেটা দিতে পারছি না। এটা আমাদের দলের একটা ব্যর্থতা। এটা ব্যাটারদের ব্যর্থতা বলতে পারেন।’
ম্যাচ জিততে না পারলেও ক্রিকেটারদের চেষ্টার কোনো কমতি নেই বলে জানালেন সৌম্য, ‘আমি শেষ যে কয়েকটা ম্যাচ খেলছি এখানে সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে। সবাই চেষ্টা করছে এবং সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হয়তোবা কোনো কারণে আমরা সেটা করে উঠতে পারছি না।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে