
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
ক্রেমারের নেতৃত্বে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারেনি জিম্বাবুয়ে। তাই ২০১৮ সালেই স্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান ক্রেমার। সাত বছরের বেশি সময় মধ্যপ্রাচ্যের দেশে কাটিয়ে গত বছর পেশাদার ক্রিকেটে ফেরেন। এরপর গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
তার পরের মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচে মাঠে নামেন ক্রেমার। মোট ৭ ওভার বল করে ৪৪ রানে ২ উইকেট নেন। চমক জাগানিয়া পারফরম্যান্স না হলেও অভিজ্ঞতার বিবেচনায় ক্রেমারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছেন নির্বাচকরা।
তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার ব্লেসিং মুজারাবানি। বাদ পড়েছেন নিউম্যান নিয়ামুরি। জায়গা ধরে রেখেছেন ক্লাইভ মাদান্দে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মায়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিসা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে