
২০১৮-এর নিদাহাস ট্রফি থেকে শুরু। এর পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্য রকম এক আবহ। মাঠের লড়াই হোক বা সামাজিকমাধ্যমে, দুই দলের মধ্যে লড়াই চলে সমানে সমানে। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেও এসেছে সেই প্রসঙ্গ।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত বছরের এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কোনো ম্যাচ না জিতেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। যেখানে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ম্যাচ জয়ের পর ‘নাগিন ড্যান্সের’ মতো উদযাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছিল শ্রীলঙ্কা। যেখানে লিটন দাস, লাহিরু কুমারার তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবারও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এমনকি এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি কিছু জানি না। তবে সম্প্রতি দুই দলই একে অপরের বিপক্ষে দারুণ খেলেছে, বিশেষ করে গত এশিয়া কাপে। আমি মনে করি, দুই দলই আমাদের দারুণ চ্যালেঞ্জ জানাতে পারবে। কীভাবে তাদের বিপক্ষে সুবিধা করতে পারি, সেই কৌশলেই আমরা এগোব।’
পাল্লেকেলের পর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে এ বছর জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে আফগানদের বিপক্ষে। তার আগে জুনে শ্রীলঙ্কায় হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। প্রথম ম্যাচ লঙ্কানরা হারলেও পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজ জিতেছে তারা। লঙ্কা-আফগানদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং মনে করছেন হাথুরুসিংহে, ‘অবশ্যই। দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের প্রথম লক্ষ্য। যেহেতু আপনারা বলেছেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে খেলছি। তারা তাদের মাঠে বেশ দারুণ দল। এরপর আমরা আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানে খেলব এবং যেখানে তারা (আফগানিস্তান) কদিন আগে সিরিজ জিতেছে। বড় চ্যালেঞ্জ আছে। তবে আমরা সে জন্য প্রস্তুত।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে