
সম্প্রতি বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় হার্দিক পান্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মার অপ্রস্তুত অবস্থার ছবি তোলেন পাপারাজ্জিরা। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তারকা অলরাউন্ডার। পাপারাজ্জিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পাপারাজ্জিদের কাজ হলো অভিনেতা, গায়ক, ক্রীড়াবিদ বা অন্য কোনো তারকাদের ব্যক্তিগত জীবন, তাদের অজান্তে বা অপ্রস্তুত মুহূর্তের ছবি তোলা এবং এবং সেগুলো ট্যাবলয়েড বা সংবাদপত্রে বিক্রি করা। তবে পেশার বিষয়টি একপাশে রেখে পাপারাজ্জিরা সীমা অতিক্রম করা করার অনুরোধ করেছেন হার্দিক।
ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিক লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে জনসাধারণের চোখে বেঁচে থাকার সাথে সাথে মনোযোগ এবং যাচাই-বাছাই করা হয়। এটি আমার নির্বাচিত জীবনেরই অংশ। কিন্তু মাহিকার সঙ্গে এমন কিছু ঘটেছে যেটা সীমা অতিক্রম করেছে। মাহিকা বান্দ্রার একটি রেস্তোরাঁয় সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই পাপারাজ্জিরা তাঁকে এমন একটি কোণ থেকে ছবি তোলার সিদ্ধান্ত নেন যেখান থেকে কোনো মহিলার ছবি তোলার যোগ্য নয়। এমন একটি ব্যক্তিগত মুহূর্ত সস্তা চাঞ্চল্যকর হয়ে ওঠে।’
নারীদের সম্মান বজায় রেখে ছবি তোলার পরামর্শ দিয়েছেন হার্দিক, ‘এই ছবি শিরোনামে এসেছে কিনা বা কে তুলেছে সেটা আসল কথা নয়। এটা মৌলিক সম্মানের বিষয়। নারীদের মর্যাদা প্রাপ্য। সবাই একটা সীমার মধ্যে থাকে। প্রতিদিন কঠোর পরিশ্রমকারী গণমাধ্যমকর্মী ভাইদের বলছি–আমি আপনাদের সকলের প্রচেষ্টাকে সম্মান করি এবং সর্বদা সহযোগিতা করি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, দয়া করে আরও একটু সচেতন থাকুন। সবকিছু করার দরকার নেই। প্রতিটি কোণ বিবেচনায় এনে ছবি তোলার দরকার নেই। আসুন এই খেলায় কিছুটা মানবতা বজায় রাখি। ধন্যবাদ।’
হার্দিক কিছুদিন আগে মডেল এবং যোগ প্রশিক্ষক মাহিকার সাথে নতুন সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কথোপকথন এবং শেয়ার করা বিভিন্ন ভিডিওর মাধ্যমে মাহিকার সঙ্গে প্রেমের বিষয়টি সামনে আনেন ভারতীয় ক্রিকেটার। প্রাথমিক জল্পনা-কল্পনার পর গত অক্টোবরে ৩২ তম জন্মদিনের আগে প্রেমিকার সঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটানো এবং একসাথে পূজা উদযাপনের ছবি ও ভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হার্দিক।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে