একটি ভুল সারা জীবনের কান্না—এমন একটি প্রবাদ প্রচলিত আছে সমাজে। গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের পর এমনটিই মনে হচ্ছে হয়তো মুজিব উর রহমানের। অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ মিসের মাশুল যে পুরো আফগানিস্তান দলকে দিতে হয়েছে।
ম্যাক্সির ক্যাচ মিস করায় দুঃখটা মুজিবকেই বেশি তাড়া করবে। এতে কোনো সন্দেহ নেই। গতকাল ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়াকে একদম বাগে পেয়েছিল আফগানরা। ৯১ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়েছিল তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর এমন দুর্দান্ত সুযোগ আগে কখনো পায়নি রশিদ খান-মোহাম্মদ নবীরা।
এমন ধ্বংসস্তূপের সময়ই ভুল করে বসেছিলেন ম্যাক্সওয়েল। নূর আহমদের বল ফাইন লেগে মারতে গিয়ে মুজিবের হাতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না আফগান স্পিনার। এমন সহজ ক্যাচ মিস করবেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। ক্যাচটি লুফে নিতে পারলে ম্যাক্সির ইনিংস ৩৩ রানেই মাটিচাপা পড়ে যেত। সঙ্গে অজিদের দুর্দান্ত প্রত্যাবর্তনও।
৩৩ রানে জীবন পেয়ে আর ফিরে তাকাননি ম্যাক্সওয়েল। এমনকি পায়ের পেশির টানও তাঁকে আটকাতে পারেনি। ডান পায়ে চিড় ধরলেও মনে ধরতে দেননি ৩৫ বছর বয়সী ব্যাটার। এরপর সতীর্থ প্যাট কামিন্সকে নিয়ে বিধ্বংসী এক ইনিংস খেললেন তিনি। অজি অধিনায়ককে ১২ রানে দাঁড় করিয়ে রেখে তিনি খেললেন দানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংস। ১২৮ বলের ইনিংসে ২১ চারের বিপরীতে হাঁকিয়েছেন ১০ ছক্কা। সেটিও আবার এক পায়ে ভর করে। ডান পায়ের কোনো রকমের সহায়তা ছাড়াই অবলীলায় যেন বলকে পাঠাচ্ছিলেন গ্যালারিতে।
অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরি করে দলকে ৩ উইকেটে ম্যাচ জেতালেন ম্যাক্সওয়েল। কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে গড়লেন রেকর্ড অপরাজিত ২০২ রানের জুটি। ১৭৯ রানই এসেছে তাঁর ব্যাট থেকে। ম্যাক্সিকে এভাবে একাই ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলতে দেখে নিশ্চয়ই ক্যাচ ছাড়ার মুহূর্তটি আরও বহুদিন তাড়া করবে মুজিবকে। ম্যাচ শেষে জীবন পাওয়ার বিষয়কে স্মরণও করেছেন অজি ব্যাটার।
বিশ্বকাপে মুজিবই যে প্রথম ক্যাচ ছেড়ে মাশুল দিয়েছেন এমনটা নয়। এমন ঘটনা আরও অনেক আছে। ১৯৯৯ বিশ্বকাপে স্টিভ ওয়াহর সহজ ক্যাচ ছেড়ে তো বিশ্বকাপই হারিয়েছেন হার্শেল গিবস। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার গিবস বল ধরার আগেই উদ্যাপন করতে গিয়ে ফেলে দেন ওয়াহর ক্যাচ। পরে জীবন পেয়ে অপরাজিত ১২০ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে ৫ উইকেটের জয় এনে দেন তখনকার অজি অধিনায়ক।
মারলন স্যামুয়েলসকেও হয়তো এখনো তাড়া করে ২০১৫ বিশ্বকাপে মার্টিন গাপটিলের সহজ ক্যাচ ছাড়ার দুঃস্বপ্ন। ৪ রানে জীবন পেয়ে নিউজিল্যান্ডের ব্যাটার খেলেন বিশ্বকাপের সেরা ইনিংস। ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে