
২০২২ সালে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই এত দিন ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ ম্যাচ। এরপর দীর্ঘ সাড়ে তিন বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেলেও সুযোগ মিলছিল না কিছুতেই। অবশেষে আজ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছেন সৈকত।
বিশ্বকাপ উন্মাদনার মাঝেই শুরু হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে তুলনামূলক দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০-এর বেশি রানের আভাস দিয়েছিল বাংলাদেশ। যদিও মাঝের দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় তা সম্ভব হয়নি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়ান সৈকত। ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন আজই। তাঁর ৭০ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৮৪ রান।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাইফ হাসানকে (৫) দ্বিতীয় স্লিপে মারনাস লাবুশেনের ক্যাচে পরিণত করেন নাথান এলিস। ২৪ রানেই বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়ার উপক্রম হয়েছিল। এবার এলিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ হাতছাড়া করেন লাবুশেন। শান্তর স্কোর তখন ৯। সেটা ছিল চতুর্থ ওভারের পঞ্চম বল।
সুযোগের সদ্ব্যবহার এরপর ভালোভাবে করেছেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন তাঁরা (শান্ত-তানজিদ তামিম)। জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন তামিম। ১৭তম ওভারের তৃতীয় বলে বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে জুটি ভাঙেন এলিস। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ের পর দ্রুত ২ উইকেট পড়ে যায় বাংলাদেশের। স্বাগতিকদের রান তোলার গতিও কমে যায়। যে সময়ে দর্শকেরা ভিড় জমান মিরপুরে, সে সময় স্বাগতিকদের ব্যাটিংয়ে হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। লিটন দাস-নাজমুল হোসেন শান্তকে খণ্ডকালীন স্পিনার ম্যাট রেনশ দ্রুত ফেরালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৫.৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। লিটন ও শান্ত ৭ ও ৬৭ রান করে আউট। শান্তর এটা ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি।
ছয় নম্বরে নামা মোসাদ্দেক সাবধানী শুরু করেন। ইনিংসটা যে লম্বা করেছেন, তাতে অস্ট্রেলিয়ার কুপার কনোলিকে একটা ধন্যবাদ দিতেই পারেন। ৩২তম ওভারের দ্বিতীয় বলে অ্যাডাম জাম্পাকে তুলে মারতে যান সৈকত। লং অনে সহজ ক্যাচ হাতছাড়া করেন কুপার কনোলি। সৈকতের স্কোর তখন ২১।
লিটন-শান্তকে দ্রুত হারানোর পর হাল ধরেন সৈকত-হৃদয়। পঞ্চম উইকেটে ৯০ বলে ৭৫ রানের জুটি গড়েন তাঁরা (সৈকত-হৃদয়)। মুহূর্তেই হৃদয় (৩১), মেহেদী হাসান মিরাজ (৩), তানভীর ইসলাম (৫) বিদায় নিলে ৪৪.৩ ওভারে ৭ উইকেটে ২৩৯ রানে পরিণত হয় বাংলাদেশ। একপ্রান্তে আগলে রেখে সৈকত খেলে যান নিজের মতো করে। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে শট যেমন খেলেছেন, করেছেন রিভার্স স্কুপও। অষ্টম উইকেটে ৩৩ বলে ৪৫ রানের জুটি গড়েন তাসকিন আহমেদ-সৈকত।
ধীরগতির বোলিংয়ের শাস্তিও পেয়েছে অস্ট্রেলিয়া। অজি পেসার লিয়াম স্কট শেষ ওভার বোলিং করতে হয়েছে বৃত্তের ভেতরে এক খেলোয়াড় বেশি রেখে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৮৪ রান। ৬ নম্বরে নামা সৈকত ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রান করে অপরাজিত থাকেন। অজি পেসার নাথান এলিস ১০ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে