ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি (মোস্তাফিজকে ছেড়ে দেওয়া) করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম। যেটা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এমন উত্তেজনার মধ্যে আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে নেওয়ায় খোদ কলকাতার মালিক শাহরুখ খানের ওপর চটেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় একরকম বাধ্য হয়ে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
সম্প্রতি বিজেপি নেতা বাগচি বলেন, ‘কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলবে, আমরা সেটা হতে দেব না। এমন কিছু হলে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না। বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খেলে টাকা নিয়ে যাবে আর ওদিকে অন্য বাংলাদেশিরা অস্ত্র সরবরাহ করবে। সে অস্ত্র দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা মারা যাবে সেটা কীভাবে হয়।’
কলকাতাকে দেওয়া বিসিসিআইয়ের নির্দেশ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’
আরও পড়ুন:

তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২০ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
৪২ মিনিট আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২ ঘণ্টা আগে