সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে বারবার আটকে দিয়েছে নিউজিল্যান্ড। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের সামনে পাত্তা পায়নি বিরাট কোহলির দল। বড় টুর্নামেন্টে ভারতকে রুখে দিলেও তাদের বিপক্ষে খেলাকেই সবচেয়ে কঠিন বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
বিশ্বকাপ ফাইনালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। গতকাল থেকে শুরু হয়ে গেছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজও, যেখানে প্রথম ম্যাচে হেরে গেছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে আছেন কিউই দলের নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। দলে না থাকলেও এক ভিডিও বার্তায় উইলিয়ামসন জানিয়েছেন ভারতের বিপক্ষে খেলা কতটা কঠিন। কিউই অধিনায়ক বলেন, ‘যে কোনো সংস্করণে আপনি যখন ভারতের বিপক্ষে খেলেন, সেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়। তাদের দলের যে গভীরতা ও মান তা অবিশ্বাস্য। এ কারণে বিশ্ব ক্রিকেটে দারুণ অবস্থানে আছে তারা।’ উইলিয়ামসন একাই নন, ভারতীয় ক্রিকেটের গভীরতা নিয়ে কথা বলেছেন পেসার কাইল জেমিসন ও সাবেক তারকা ক্রিকেটার শেন বন্ডও।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসনের না থাকার বিষয়টি নিশ্চিত করে কিউই ক্রিকেট বোর্ড। মূলত টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রাখা হয়েছে তাঁকে। শুধু উইলিয়ামসনই নন, টেস্ট সিরিজ সামনে রেখে টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নেন পেসার কাইল জেমিসনও।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে