সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের সমীহ করেই খেলেছে ব্যাটাররা। বিশ্বকাপে বাংলাদেশ যে তিন ম্যাচে জয় পেয়েছে, সেখানে ব্যাটারদের চেয়ে তাসকিন আহমেদ-মোস্তাফিজ রহমানদের কৃতিত্বই বেশি। তবে বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তাসকিনরা যেন একে অন্যের চেয়ে বাজে বল করার প্রতিযোগিতায় নেমেছেন।
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ দুই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বাংলাদেশের ক্রিকেটাররা মোটেও সুবিধা করতে পারছেন না। অকাতরে রান বিলানোর কারণে চার ওভারের কোটা পূরণের সুযোগও যে মিলছে না বাংলাদেশি বোলারদের!
বিশ্বকাপে নিজের নামের সঙ্গে সুবিচার করতে না পারা সাকিবকে দিয়েই শুরু করা যাক। প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ৩ ওভারে ৩২ রান দিয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে সান ফ্রান্সিসকোর বিপক্ষে দেন ২ ওভারে ২৭ রান। গতকালের ম্যাচেও ২ ওভারে ২৩ রান খরচ করে উইকেটহীন থাকার ধারাবাহিকতা বজায় রাখেন সাকিব।
বল হাতে বাজে সময় যাওয়া সাকিবের সুযোগ ছিল ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ২৬ বলে ৩৫ রান করে সেটার চেষ্টা করেছেন তিনি। তবে গতকালের ম্যাচে ব্যাট হাতে ৭ বলে ৭ রান করে ফিরতে হয়েছে সাজঘরে।
ডাম্বুলায় গতকাল গল মার্বেলসের বিপক্ষে শুধু ২ ওভার বল করেন শরীফুল। ২৯ রান দিয়ে উইকেট-শূন্য থাকায় তাঁর হাতে আর বল তুলে দেওয়ার সাহস পাননি ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবারের এলপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ২ উইকেট পেলেও পরের ম্যাচে ৩ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শরীফুল। এখন পর্যন্ত ওভারপ্রতি ১১.৬১ রান দিয়ে স্বদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে পেসার তিনি।
শরীফুলের জাতীয় দলের দুই সতীর্থ তাসকিন ও মোস্তাফিজও স্বাচ্ছন্দ্যে নেই। তিনজনের মধ্যে মন্দের ভালো তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ওভারপ্রতি ১০.২৭ রান খরচ করে ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। আহামরি ভালো বল করছেন না ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা মোস্তাফিজও। ওভারপ্রতি ১১.০৬ রান খরচ করেছেন কাটার মাস্টার। উইকেট চার ম্যাচে ৫টি।
ব্যাট হাতে হৃদয় অবশ্য একাদশেই নিয়মিত নন। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। পরের ম্যাচগুলোতে তাঁকে ছাড়াই মাঠে নামে দল।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪৩ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে