
পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আলোচিত ইস্যুতে আইসিসির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই ইস্যুতে আজ সংবাদিকদের বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা বলেন, ‘আইসিসি যা নির্দেশনা দেবে, আমরা সেই অনুযায়ী এগোব। বিসিসিআইয়ের এখানে বলার কিছু নেই। আইসিসির নির্দেশনা আমরা মানব।’
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বেশ বিপাকেই আছে আইসিসি। সমাধানের পথ খুঁজতে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে কী সিদ্ধান্ত এসেছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে বেশ কিছু সূত্রের দাবি, আলোচিত ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান।
বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তবে তিনটি শর্তে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে তারা–এমনটাই দাবি টেলিকম এশিয়া স্পোর্ট, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসের মতো সংবাদমাধ্যমগুলো। এই বিষয়ে বৈঠকে ইমরান খাজাকে আশ্বস্ত করেছেন নাকভি। এই তিন শর্তের মধ্যে দুটি ভারতকে দিয়েছে পিসিবি; বাকিটা আইসিসিকে।
পিসিবির শর্তগুলো হলো রাজস্ব বাড়ানো, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালু করা এবং ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন ফেরানো। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে নাকভির বৈঠকের পর এসেছিল ভারত ম্যাচ বর্জনের ঘোষণা। ইমরান খাজার সঙ্গে গতকালকের বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদলানোর আগে আজ শাহবাজ শরিফের সঙ্গে বসার কথা রয়েছে নাকভির। পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পিসিবি প্রধান।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে