
আইপিএলে ফেরার ম্যাচটা রঙিন হলো না হার্দিক পান্ডিয়ার। তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস হেরেছে বাজেভাবে। নিজেও আশানুরূপ খেলতে পারেননি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ম্যাচেই তাঁকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
পান্ডিয়া ফেরার ম্যাচে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। স্লো ওভার রেটের কারণে মুম্বাই অধিনায়ক হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (মুম্বাই) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাটের স্কোর ছিল ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৮৬ রান। তখনই স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ৩০ গজ বৃত্তের ভেতরে এক ফিল্ডার নিতে হয়েছিল মুম্বাইকে। পান্ডিয়ার দল শেষ ওভার বোলিং করেছে ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার রেখে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও গতকাল আশানুরূপ ছিল না মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট টাইটান্স ৮ উইকেটে ১৯৬ রান করেছে মুম্বাইয়ের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগে। বেশ কয়েকবার মুম্বাইয়ের ফিল্ডারদের হাত ফসকে বাউন্ডারি হয়েছে। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৪৮ রানের ইনিংস ছাড়া তেমন ইমপ্যাক্ট ইনিংস মুম্বাইয়ের কোনো ব্যাটার খেলতে পারেননি। অধিনায়ক পান্ডিয়া করেছেন ১৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় মুম্বাই।
এবারের আইপিএলে গতকালই প্রথম খেলতে নেমেছেন পান্ডিয়া। নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে। আর গতকাল ৩৬ রানে হারের পর মুম্বাইয়ের নেট রানরেট -১.১৬৩। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে ৯ নম্বরে।
২০২৪ আইপিএলে প্রথম দুই বার জরিমানায় পার পেলেও তৃতীয় দফায় কড়া শাস্তি পেয়েছিলেন পান্ডিয়া। জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেয়ে গিয়েছিলেন তিনি। গত বছরের ১৭ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের পর পান্ডিয়া নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন। এ বছরের ২৩ মার্চ পান্ডিয়ার অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে