ডিপিএল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যতিক্রম আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিএর তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ৩০ ওভারের ম্যাচে আবাহনী করেছিল ১৮১ রান। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় লেপার্ডস। ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলটির জয়ের নায়ক জাকির হাসান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ৩৭, সৈকত আলী ২৮ এবং জাওয়াদ আবরারের ব্যাট থেকে আসে ২৩ রান। এর আগে আবাহনীকে এই পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন সাব্বির রহমান। সাতে নেমে ২৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটার। মাহিদুল ইসলাম অঙ্কন এবং মেহেরবের অবদান সমান ৩৮ রান।
৩৭ ওভারের ম্যাচে মোহামেডানকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনামুল হক বিজয়। এই ওপেনারের ফিফটিতেই ১০ বল হাতে রেখে সিটির দেওয়া ১৯৫ রান ছুঁয়ে ফেলে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ৯ চার এবং ২ ছক্কায় ৮০ রান করেন বিজয়। শেষ দিকে ২৩ বলে ৩৬ রান করে মোহামেডানের জয় ত্বরানিত করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান।
প্রথম দিন সবচেয়ে বেশি রান হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচে। রুপগঞ্জের করা ২৮৩ রানের জবাবে টাইগার্স অলআউট হয়েছে ২৬১ রানে। ২২ রানের জয়ে ডিপিএলের শুরু করেছে শেখ মেহেদী হাসানরা। দলটির হয়ে ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন আশিকুর রহমান শিবলী। ১৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রুপগঞ্জের অধিনায়ক।
লো স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৪.৩ ওভারেই ব্রাদার্সের করা ৮২ রান টপকে যায় তারা। দুই ব্যাংকের লড়াইয়ে শেষ হাসি হেসেছে প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। প্রথম দিন পুরো ৫০ ওভার হয়েছে কেবল বসুন্ধরা স্ট্রাইকার্স এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে। ২৬ রানের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বসুন্ধরা। তাদের করা ২৮০ রানের জবাবে ২৫৪ রানে গুটিয়ে যায় গুলশান। ৯৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বসুন্ধরার ওপেনার সাইফ।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে