কদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের এই মহাতারকার বিদায়ে ভক্ত-সমর্থকদের মন খারাপ হলেও, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বেশ খুশিই হয়েছেন। তামিমের এই খুশি অবশ্য ক্রিকেটীয় কারণে। এখন থেকে যে তাঁকে মালিঙ্গার ভয়ঙ্কর ইনসুইংগিং ইয়র্কারগুলো আর খেলতে হবে না।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় আজ বিভিন্ন বিষয়ে কথা বলেন তামিম। সেখানে মালিঙ্গার বিদায় নিয়েও কথা বলেছেন তিনি। এ সময় মালিঙ্গাকে ‘চ্যাম্পিয়ন’ বোলার বলেও উল্লেখ করেছেন তামিম। তিনি বলেছেন, ‘সারা বিশ্বের মানুষ মালিঙ্গার অবসরে দুঃখ পেলেও আমি কিন্তু তাদের দলে নই। তার অবসরে আমি কিন্তু খুশি হয়েছি।’
খুশির কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, ‘তার ইয়র্কার বল খেলা কিন্তু মজার কোনো বিষয় না। সে চ্যাম্পিয়ন বোলার আমরা সবাই সেটা জানি। সে দারুণ বোলার। তার বিপক্ষে খেলাটা আমার জন্য কঠিন ছিল।’
মালিঙ্গাকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেছেন, ‘সে আসলেই চ্যাম্পিয়ন বোলার। আমি খুশি যে তার বিপক্ষে আর খেলতে হবে না। তার ইনসুইংগিং ইয়র্কার বলগুলো আর খেলতে হবে না। আমাকে দুবার আউট করেছে সে। আমি তার পরবর্তী জীবনের সাফল্য কামনা করছি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে