বলা হয়ে থাকে, ‘রেকর্ড গড়াই রেকর্ড ভাঙার জন্য’। নতুন করে তেমন এক রেকর্ডই ভাঙলেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ১৬ তম সংস্করণে এসে লিখলেন নতুন ইতিহাস। ডোয়াইন ব্রাভোকে টপকে এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি চাহাল।
আজ কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে একাই ৪ উইকেট নিয়েছেন চাহাল। কেকেআরের অধিনায়ক নিতিশ রানাকে ফিরিয়ে ব্রাভোর রেকর্ড ভাঙেন রাজস্থান রয়্যালসের ভারতীয় স্পিনার। ১৪২ ইনিংসে ১৮৭ উইকেট নিয়েছেন চাহাল।
১৫৮ ইনিংসে ব্রাভোর উইকেট সংখ্যা ১৮৩। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এই উইকেট নিয়েছেন তিন দলের (চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ানস) হয়ে। চাহালও উইকেট শিকারে শীর্ষে উঠলেন তিন দলের হয়ে খেলে। মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যার চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এখন তিনি রাজস্থানের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম।
ঘরের মাঠে ২৯ রানে দুই উইকেট হারানোর পর কেকেআরের হয়ে প্রতিরোধ গড়েন ভেঙ্কটেশ আইয়ার ও রানা। তৃতীয় উইকেটে তাঁদের ৪৮ রানের জুটি ভাঙেন চাহাল। রাজস্থানকে ব্রেকথ্রু এনে দিয়ে গড়েন নতুন রেকর্ড। এরপর আইয়ারকেও ফেরান তিনি। চাহালের অন্য দুই শিকার রিংকু সিং ও শার্দুল ঠাকুর।
টসে হেরে কলকাতা প্রথমে ব্যাট করে থামে ৮ উইকেটে ১৪৯ রানে। আইয়ার ৪২ বলে করেন সর্বোচ্চ ৫৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইতিহাস গড়েছেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালও। ১৩ বলেই ফিফটি করেছেন ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। আইপিএলে এর আগে সবচেয়ে কম বলে ফিফটি ছিল লোকেশ রাহুলের। ২০১৮ সালে পাঞ্জাব কিংসের হয়ে ১৪ বলে মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। সমান বলে ২০২২ সালে পুনে মুম্বাইয়ের বিপক্ষেও সমান বলে ফিফটি করেন কেকেআরের সাবেক তারকা প্যাট কামিন্সের।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিনা উইকেটে ২৬ রান করে রাজস্থান। যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জয়সওয়াল ইনিংসের শুরুটা করেন দুই ছক্কায়। রানার প্রথম দুই বলে ছক্কার পর পরের দুই বলে মারেন চার। এরপর ২ নেওয়ার পর শেষ বলে আবার চার। ২০১১ সালে চেন্নাইয়ে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ওভারে বিনা উইকেটে ২৭ রান করেছিল বেঙ্গালুরু। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০১৩ সালে কলকাতায় কেকেআরও ২৬ করেছিল মুম্বাইয়ের বিপক্ষে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে রাজস্থান। জয়ের জন্য তাদের দরকার ৫৮ বলে ৩৬ রান। ব্যাটিংয়ে আছেন জয়সওয়াল (৮২) ও সঞ্জু স্যামসন (২৮)।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে