দুর্দান্ত এক ইনিংস খেলে দলের বিপর্যয়ে শুধু ঢালই হননি, অপেক্ষাও ঘোচালেন আকবর আলী। জাতীয় দলের হয়ে এখনো সুযোগ না পেলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও লিগে টি-টোয়েন্টিসহ খেলেছেন সর্বমোট ১১৫ ম্যাচ। এত ম্যাচ খেলে কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন, তবে স্বীকৃত সংস্করণে কোনো ইনিংস নিয়ে পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ঘরে। আজ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে সেই অপেক্ষাই যেন ঘোচালেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের প্রথম প্রথম দিন ঢাকা মেট্রোর বিপক্ষে ১৬২ রানে অপরাজিত আছেন রংপুরের অধিনায়ক আকবর। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ইতিমধ্যে দেড় শ পার করে নিয়েছেন। আকবর জানিয়েছেন, এখানেই থামতে চান না। কাল এই ইনিংসকে নিয়ে যেত চান ডাবল সেঞ্চুরির ঘরে।
প্রথম সেঞ্চুরিতে বেশ উচ্ছ্বসিত আকবর। তাঁর কণ্ঠে সেই উচ্ছ্বাসই ঝরল। আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রথম সেঞ্চুরি, খুব ভালো লাগছে। আমাদের (রংপুরের) পরিস্থিতি একটু খারাপ ছিল। সেখান থেকে সেঞ্চুরি করে দলের জন্য অবদান রাখতে পেরেছি। দল চাপ সামলে উঠেছে। চেষ্টা করব ইনিংসটা আরও বড় করতে।’
অবনমন শঙ্কায় আছে আকবরের দল রংপুর। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসের শুরুটাও ভালো হয়নি তাদের। ৩৮ রানেই ৩ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে অধিনায়ক আকবর ও তানভীর হায়দারের ২৩৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রংপুর। দিন শেষে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছেন আকবররা। ১৬২ রানে আকবর ও তানভীর অপরাজিত আছেন ৭৯ রানে।
আকবরের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি। তবে এখানেই থামতে চান না আকবর। নিজের প্রথম সেঞ্চুরির ইনিংসকে নিয়ে যেতে চান ডাবল সেঞ্চুরিতে। রংপুরের অধিনায়ক বলেছেন, ‘ইনশা আল্লাহ চেষ্টা করব ডাবল সেঞ্চুরি করতে। দেখা যাক কাল কি হয়।’
স্বীকৃত ক্রিকেটে আকবর প্রথম সেঞ্চুরি করলেও কদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচে খেলেছিলেন ১২৯ রানের অসাধারণ এক ইনিংস। তবে সেই ম্যাচ প্রথম শ্রেণি স্বীকৃত ছিল না।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে