
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের চেনা-জানা ডেরা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ বলেই তাঁর এই বাজি।
মিরপুর আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি (শ্রীলঙ্কা থেকে), সেটা ধরে রাখার চেষ্টা করব।’
২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সফরকারী দলে নেই একঝাঁক তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কাছে পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবু পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলায় জন্য বেশ ভয়ংকরও পাকিস্তানের এবারের দলটি।
তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার নাঈম, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল।’
বল হাতে রিশাদ-শরীফুলরা রয়েছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আস্থা রেখে নাঈম বললেন, ‘এখন আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’
শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই সিরিজের দলে থাকলেও ২১ মাস পর ফেরা নাঈম একাদশে ছিলেন শুধু একটি টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ২৯ বলে ৩২ রান। মন্থর ইনিংসটির সমালোচনাও হয় ব্যাপক। কিন্তু নাঈম জানালেন, ওই পজিশনে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না তিনি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে