২০২৩ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ একপেশে হয়েছে ঠিকই। তবে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডে সয়লাব হয়ে গেছে ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ। রেকর্ডের পাশাপাশি অনেক আলোচিত ঘটনাও ঘটেছে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে গত পরশু শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হয়েছে ৪৮ টি। যার মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা ১০ দলের প্রথম পর্বে হয়েছে ৪৫ ম্যাচ। দেড় মাসের এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখেছেন ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক। যা কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ। যেখানে এবারের বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক কম কেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাতে পেছনে পড়ে গেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপও। ৮ বছর আগে সেই বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। সেবার ম্যাচ হয়েছিল ৪৯ টি।
শুধু বিশ্বকাপ ইতিহাসেই নয়, মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যায় যেকোনো আইসিসি ইভেন্টেই সর্বোচ্চ দর্শক এসেছেন ২০২৩ বিশ্বকাপে। গত পরশু ভারত-অষ্ট্রেলিয়া ফাইনালে ৯০ হাজারেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করা দর্শকদের সংখ্যায় ২০২৩,২০১৫ এর পর তিন নম্বরে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। গত বিশ্বকাপও হয়েছে ২০২৩ বিশ্বকাপের আদলে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানরেট উঠেছে ২০২৩ বিশ্বকাপেই। ভারতে আয়োজিত এবার রানবন্যার বিশ্বকাপে রানরেট ৫.৮৩। ২০২৩ বিশ্বকাপের পরেই রয়েছে ২০১৫ বিশ্বকাপ। ৮ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে রান উঠেছে ওভারপ্রতি ৫.৬৫ গতিতে। তিন নম্বরে থাকা ২০১৯ বিশ্বকাপে রানরেট ছিল ৫.৫৯।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে