সাকিব আল হাসানের ব্যর্থতার পাল্লা ভারী ছাড়া আর কিছু হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই তাঁর ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না। তাঁর দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস আজ খেলেছে সিয়াটল অর্কাসের বিপক্ষে। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৭ রান। সেটার চেয়েও তাঁর আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ১৩তম ওভারের প্রথম বলটি সাকিবকে লেগসাইড বরাবর ফুলটস ছোড়েন সিয়াটলের বাঁহাতি স্পিনার হারমিত সিং। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন সাকিব। শর্ট ফাইন লেগে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন ইমাদ ওয়াসিম। সাকিবের ছোট্ট ইনিংসে একটি চারও রয়েছে। বরাবরের মতো যাচ্ছে তাই বোলিং করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ২ ওভারে ২৩ রান খরচ করে একটি উইকেটেরও দেখা পাননি। ডট দিয়েছেন ১টি এবং ২টি ছক্কা হজম করেছেন। সিয়াটলের ইনিংসের ১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সাকিবকে টানা দুই ছক্কা মারেন রায়াল রিকেলটন।
১৬৯ রান তাড়া করতে নেমে সিয়াটল অর্কাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৭ রানে। তৃতীয় ওভারের চতুর্থ বলে নুমান আনোয়ারকে বোল্ড করেন স্পেনসার জনসন। ৭ বলে ১ চারে করেন ৯ রান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডি কক ও রিকেলটনের রসায়নটা জমে ওঠে। ১ বল হাতে রেখে সিয়াটল ৯ উইকেটের জয় পেলেও ডি কক-রিকেলটন সাবলীল ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন দুই প্রোটিয়া ব্যাটার। ৬৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিকেলটন। লস অ্যাঞ্জেলেসের পেসার জনসন ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। এখানে কিপ্টেমির পরিচয় দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সুনীল নারাইন। ৬.২৫ ইকোনমিতে ৪ ওভারে দিয়েছেন ২৫ রান।
টস জিতে সিয়াটল অর্কাস অধিনায়ক হেনরিখ ক্লাসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ করেছে লস অ্যাঞ্জেলেস। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জেসন রয়। ৫২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৪ ছক্কা। তবে সাকিবদের স্কোর ১৬০ পেরিয়েছে ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই। পাঁচ নম্বরে নেমে ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার। সিয়াটলের জামান খান ও হারমিত নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট পেয়েছেন ক্যামেরন গ্যানন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে