
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অবস্থা সন্তোষজনক নয়। টুর্নামেন্টে সাত দলের মধ্যে অবস্থান করছে সাত নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির পেসার তানজিম হাসান সাকিবের চোট বাড়িয়েছে দুশ্চিন্তা।
ঘাড়ের চোটে (অ্যাকিউট টর্টিকোলিস) পড়েছেন তানজিম সাকিব। সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে তিনি এমআরআই করিয়েছেন। যেখানে বড় কোনো সমস্যার লক্ষণ দেখা যায়নি। তবে পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বর্তমানে দলের ফিজিওর তত্ত্বাবধানে থেরাপি ও হিট প্যাক ব্যবহার করছেন। তাঁর দ্রুত সেরে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাতে করে সিলেটের পরবর্তী ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু সিলেট স্ট্রাইকার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।
সূত্র আরও জানিয়েছে, চট্টগ্রাম পর্বে পরশু না খেললেও সিলেট স্ট্রাইকার্সের শেষ তিন ম্যাচে তানজিম সাকিবের খেলার সম্ভাবনা বেশি। সিলেটের সেই ম্যাচ তিনটি হবে মিরপুরে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯.১০ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন। ঘাড়ের চোটে পড়ায় চট্টগ্রাম পর্বে ১৭ ও ২০ জানুয়ারির ম্যাচ দুটিতে অবশ্য খেলতে পারেননি বাংলাদেশের এই তরুণ পেসার।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে