
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। দ্বিতীয় দিনেই ৫ উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে অলআউট করার আভাস দিয়ে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশ কিংবা আয়ারল্যান্ড– কারও পক্ষেই ছিল না। মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতে আতঙ্ক ছড়িয়েছে ভূমিকম্প।
৫.৭ মাত্রার ভূমিকম্পে গোটা দেশের মতো শেরেবাংলাও কিছুক্ষণের জন্য থমকে যায়। উদ্বেগ ছড়িয়ে পড়ে দুই দলের ক্রিকেটারদের মাঝে। গ্যালারিতে থাকা দর্শকরা ভয় পেয়ে যান। প্রেস বক্স, মিডিয়া বক্স থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিস, আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানেই। ভূমিকম্পের কারণে খেলা বন্ধ ছিল তিন মিনিটের মতো।
এরপর খেলা শুরু হলে আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। তাতে চাপ বেড়েছে আইরিশদের উপর। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। ফলোঅন এড়াতে আরও ৬৬ রান করতে হবে সফরকারীদের।
তৃতীয় দিনের শুরু থেকেই টানা বোলিং করে যাচ্ছিলেন তাইজুল। কোনোভাবেই উইকেট পাচ্ছিলেন না। অবশেষে ৫৮তম ওভারে এই স্পিনারের হাত ধরে অপেক্ষা শেষ হয় বাংলাদেশের। তাইজুলের করা সে ওভারের প্রথম বলে স্টিফেন ডোহেনি। ৪৬ রান আসে তাঁর ব্যাট থেকে। এক বল পর রানের খাতা খুলতে না পারা অ্যান্ডি ম্যাকব্রায়েনকেও বোল্ড করেন তাইজুল। ১৭৫ রানে সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড।
৭ উইকেট হারালেও অতিথিদের ফলোঅন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছেন লোরকান টাকার ও জর্ডান নিল। ৫৬ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন টাকার। তাঁর সঙ্গী নিল করেছেন ২৪ রান। এর আগে জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। লিটন দাস ১২৮ ও মুশফিকুর রহিম করেন ১০৬ রান।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে