
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে।
সুপার ওভারে কোনো ম্যাচ গড়ালেই তো বোঝা যায়, সেটি কত হাড্ডাহাড্ডি হয়েছে। তবে রংপুর-হ্যাম্পশায়ার মূল ম্যাচে আহামরি কোনো স্কোর হয়নি। আসল লড়াই হয়েছে সুপার ওভারে। এখানে রংপুর এক ওভারে ১ উইকেটে করে ১২ রান।
১৩ রান তাড়া করতে নেমে সুপার ওভারের প্রথম বলেই ছক্কা মারেন হ্যাম্পশায়ারের জেমস ফুলার। পরের বলে রংপুরের পেসার জ্যাক চ্যাপেল কট এন্ড বোল্ড করেন ফুলারকে। সুপার ওভারের তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেয় হ্যাম্পশায়ার। ২ বলে ৫ রান-এমন সমীকরণ যখন সামনে, তখন ছক্কা মেরে হ্যাম্পশায়ারকে জয় এনে দেন লিয়াম ডসন। রুদ্ধশ্বাস এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান মাসুদ। মূল ম্যাচে ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৬ রান। হ্যাম্পশায়ারের ইনিংসে এটাই সর্বোচ্চ রান।
এর আগে ১৩৩ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করেন রংপুরের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার। পঞ্চম ওভারের তৃতীয় বলে টেলরকে ফিরিয়ে ঝড় থামান ড্যানি ব্রিগস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় ২০ রান করেন টেলর। রংপুরের স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ১ উইকেটে ৪৬ রান। উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারিয়ে ফেলে রংপুর। ১ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই দলটি হয়ে যায় ৩ উইকেটে ৫৬ রান। যেখানে ষষ্ঠ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ডসন নিয়েছেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুবর উইকেট।

বেকায়দায় পড়া রংপুর নুরুল হাসান সোহান ও ওয়েইন ম্যাডসেনের ব্যাটিংয়ে ধাক্কা সামলেছে ঠিকই। তবে সোহান-ম্যাডসেনের জুটি টি-টোয়েন্টি সুলভ ছিল না। চতুর্থ উইকেটে তাঁদের (সোহান-ম্যাডসেন) জুটি থেকে এসেছে ৪০ বলে ৩৩ রান।১৩তম ওভারের তৃতীয় বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন ফুলার। ২৩ বলে সোহান করেন ২৪ রান।
সেহানের বিদায়ে ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৯ রানে পরিণত হয় রংপুর। পঞ্চম উইকেট জুটিতে এরপর খুশদিল শাহ ও ম্যাডসেন যোগ করেন ২৭ বলে ৩১ রান। ২০ বলে ২৫ রান করে খুশদিলের রানআউটে ভাঙে এই জুটি। রংপুরের ইনিংসে নামে আরেক দফা ধস। ৪ উইকেটে ১২০ রান থেকে ৮ উইকেটে ১২৮ রানে পরিণত হয় দলটি। শেষ তিন বলে যখন ৫ রান দরকার, তখন ব্যাটিংয়ে নামেন রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রিশাদ ২ রান নিলে ম্যাচটি টাই হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।
রংপুরের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাম্পশায়ার অধিনায়ক ক্রিস উড। নির্ধারিত ২০ ওভারে হ্যাম্পশায়ার ১৩২ রানে অলআউট হয়েছে। রংপুরের চ্যাপেল ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ এই পেসার বোলিং করেছেন ৪ ওভার। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন চ্যাপেল। হারমিত সিং নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন রিশাদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৩ ও ২২ রান খরচ করেন রিশাদ ও সাইফউদ্দিন। দুই বোলারই ৪ ওভার করে বোলিং করেন।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে