
বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশে সরকার পতন হয়েছে সোমবার। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে গত রাতে। নতুন বাংলাদেশে অন্যান্য সেক্টরের মতো ক্রিকেট পরিচালনা করা চ্যালেঞ্জিংই বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক সেটা দেখছেন একটু ভিন্ন ভাবে।
এক মাসেরও বেশি সময় জুড়ে চলমান আন্দোলনে কদিন আগেও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল বাংলাদেশে। পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের পৌঁছানোর কথা ছিল মঙ্গলবার। তবে বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। বুধবার এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের ‘এ’ দল মিরপুরের শেরেবাংলায় অনুশীলন করেছে সেনা টহলে। পাকিস্তানের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছে বিজয়ের নেতৃত্বাধীন ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল আজ ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাজ্জাক। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেশের পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। বিসিবি নির্বাচক বলেন,‘এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে আমি জানি না (কী হবে)। খুব একটা বাজে অবস্থা এখন তো নেই। পরিস্থিতিও তেমন নেই যেকারণে আমাদের খেলাগুলো পিছিয়ে গিয়েছিল। একটা অশান্তির মধ্যে ছিলাম। আমি নিশ্চিত যে ক্রিকেটে সাধারণত রাজনৈতিক কোনো প্রভাব পড়ে না। কারণ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। বিশেষ করে সব খেলাধুলাই আসলে (রাজনীতিমুক্ত)। সেটার জন্য কোনো চ্যালেঞ্জের কিছু নাই।’
বাংলাদেশ ‘এ’ দল আজ রওনা দিয়ে আগামীকাল পৌঁছাবে ইসলামাবাদে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচ দিয়ে ১৩ আগস্ট ইসলামাবাদে শুরু হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। রাজ্জাকের মতে ক্রিকেটারদের নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ থাকে সব সময়ই। বিসিবি নির্বাচক বলেন,‘চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখন ক্রিকেটটাই। এখন আমরা যেখানে খেলতে চাই প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জিং। আমরা যারা খেলোয়াড়, তাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা খেলা আমাদের নতুন করে শুরু করতে হয়। আমার মতে সবকিছুই চ্যালেঞ্জিং।’
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের সঙ্গে চলবে দুই দলের জাতীয় দলের সিরিজও। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। যেখানে ‘এ’ দলে থাকছেন টেস্টের মুশফিক, মুমিনুল, নাঈম হাসান, জাকির হাসানরা। এ ব্যাপারটিকে রাজ্জাক ইতিবাচক হিসেবেই দেখছেন,‘খুবই বড় সুযোগ বাংলাদেশের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেখানে (পাকিস্তানে) জাতীয় দল যাবে, সেখানে আমাদের ‘এ’ দল আগে যাচ্ছে। সেটা আমরা সাধারণত দেখি যে ভারত করে থাকে। তাদের (ভারত) জাতীয় দল যাওয়ার আগে ‘এ’ দল পাঠিয়ে দেওয়া হয়। অনেক ছেলের জন্য পাকিস্তান কন্ডিশন নতুন হবে। যারা নতুন ক্রিকেটার, তাদের জন্য প্রত্যেক কন্ডিশনের টেস্ট দেওয়াটাই আমাদের মূল কাজ।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে