
চট্টগ্রামে গতকাল নাঈম হাসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাঈমের হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক জন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। নাঈমের এই ঘটনা বিসিবির কাছে অত্যন্ত দুঃখজনক। নাঈমের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।
ঘটনা জানার পর থেকেই নাঈম হাসান ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছে বিসিবি। হেনস্তার ঘটনার সুষ্ঠু সমাধান করতে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ও সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষার প্রতি পুনরায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছে বিসিবি। নাঈমের ঘটনার ব্যাপারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
চট্টগ্রামে রাতেই সংবাদমাধ্যমকে নাঈম জানিয়েছেন, তাঁর সঙ্গে কী ঘটেছে। গতকাল রাতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চট্টগ্রামে ফেরার পর সিএনজি থামিয়ে তাঁর ব্যাগ চেক করেন ডিবি পরিচয়ধারী ব্যক্তি। তখন তাঁকে জোরপূর্বক আসামি বানিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। থানায় যাওয়ার পর তিনি বারবার ক্রিকেটার নাঈম হাসান পরিচয় দিলেও লাভ হয়নি। পুলিশ তারপরও মেরেছেন বলে অভিযোগ নাঈমের।
ডিপিএল চলার সময়ই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেয়েছেন নাঈম। ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট। বাংলাদেশের জার্সিতে কেবল টেস্টই খেলেন তিনি। ১৪ টেস্টের ক্যারিয়ারে পেয়েছেন ৪৮ উইকেট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলেছেন তিনি।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১১ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩২ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে