
হার্দিক পান্ডিয়ার ফ্যাশন-সচেতনতা সম্পর্কে ধারণা নেই, এমন লোক খুব কম পাওয়া যাবে। চশমা, কানের দুল থেকে শুরু করে ঘড়ি—সবকিছুই ব্যবহার করেন এই অলরাউন্ডার। বিশেষ করে ঘড়ির প্রতি তাঁর দুর্বলতা একটু বেশিই। তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার। তাঁর হাতে এখন ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের ঘড়ি!
এর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে প্রায় ১০ কোটি টাকার ঘড়ি পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পান্ডিয়া। এবার এশিয়া কাপের আগে ঘড়ি ইস্যুতে আরও বেশি আলোচনায় এলেন তিনি।
এশিয়া কাপ সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। অনুশীলনের সময় রিশা মিলে আরএমটুসেভেন-জিরোফোর মডেলের ঘড়ি পরে হাজির হন পান্ডিয়া। যে ঘড়ি সচরাচর দেখা মেলে না। ভারতীয় গণমাধ্যমের দাবি, তারকা ক্রিকেটারের ওই ঘড়ির দাম ২০ কোটি রুপির বেশি। বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি।
রিশা মিলে আরএমটুসেভেন-জিরোফোর ঘড়িটি বিখ্যাত এক ক্রীড়াবিদের সহযোগিতায় তৈরি হয়েছিল। তিনি টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।
পান্ডিয়ার এই ঘড়ির দাম এশিয়া কাপের প্রাইজমানির চেয়ে অনেক বেশি। এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টে কত টাকার পুরস্কার থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সংবাদমাধ্যমের দাবি, এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ দলকে দেওয়া হবে ১ কোটি ৮০ লাখ টাকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩২ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে