
৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা। সফরের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজটি বাংলাদেশের নারী দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী আগস্ট-সেপ্টেম্বরে মেয়েদের বিশ্বকাপ হবে ভারতে। এই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে চাইলে ওয়ানডে স্বাগতিক উইন্ডিজকে হারাতেই হবে জ্যোতিদের। সিরিজ জয় ও বিশ্বকাপের টিকিট কাটা—দুই লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজ যাবেন মেয়েরা।
দলের এই লক্ষ্যের কথা গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর ভাষায়, ‘আমাদের লক্ষ্য একটাই, যেন আমরা ৪ পয়েন্ট নিতে পারি, সরাসরি বিশ্বকাপে যেতে পারি।’
উইমেন’স চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের পয়েন্ট টেবিলের সেরা ৬ দল সরাসরি খেলবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। এই চ্যাম্পিয়নশিপে জ্যোতিদের অবস্থান ৭ নম্বরে। বাংলাদেশের সামনে আছে নিউজিল্যান্ডের মেয়েরা। পয়েন্ট টেবিলের ছয়ে উঠে আসতে ক্যারিবিয়ায় ওয়ানডের সিরিজ থেকে অন্তত ৩ পয়েন্ট পেতে হবে জ্যোতিদের। আর উইমেন’স চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটাই শেষ সিরিজ জ্যোতিদের।
উইন্ডিজ সফরে জ্যোতিরা প্রথম ওয়ানডে খেলবেন ২০ জানুয়ারি। পরের দুটি ম্যাচ ২২ এবং ২৫ জানুয়ারি। আর ওয়ানডে সিরিজ শেষে ২৮ ও ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে