
৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। ফিফটিশূন্য অনূর্ধ্ব-১৫ দলের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন বায়েজিদ বোস্তামি। ৪৪ করেন আফজাল হোসেন।
লক্ষ্য তাড়া করতে এসে শুরুটা ভালোই হয়েছিলে নিগার সুলতানা জ্যোতিদের। ইসমা তানজিম (১৬) ও শারমিন সুলতানা (২০) ৫০ রানের জুটি গড়েছিলেন। কিন্তু এরপরই মড়ক লাগে মেয়েদের ইনিংসে। ৫০ থেকে ৫৩—এই ৩ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেন জ্যোতিরা। দুই ওপেনার ছাড়াও এই ৪ উইকেটের দুটি ছিল নিগার সুলতানা জ্যোতি (০) ও মুর্শিদা খাতুন হ্যাপিরও (৩)। এই বিপর্যয় কাটিয়ে তুলতে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করতে পারেননি কেউ-ই।
একের পর এক উইকেট হারিয়ে ৯৪ রানে অলআউট মেয়েরা। প্রথম ৫০ বাদ দিলে বাকি ৪৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে মেয়েরা। সর্বোচ্চ ২১ রান আসে অতিরিক্ত খাতে। ২০ রান করেন শারমিন সুলতানা। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের রান করেছেন সুমাইয়া আক্তার (১৫) ও রিতু মনি (১১ *)।
বল হাতে সবচেয়ে সফল আলিমুল ইসলাম আদিব; ১২ রানে নিয়েছেন ৩ উইকেট।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে