
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইডশেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷
মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে ৷ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ চার নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।
মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷
খেলা শুরুর আগে মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় খেলা রংপুর-ঢাকার মধ্যকার ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এই সুযোগে মুশতাক জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিছুটা সময় দেন। সেন্টার উইকেটের পাশেই রিশাদ হাতে-কলমে টিপস দেওয়ার সঙ্গে কিছু কৌশলগত দিক দেখিয়ে দেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও এনসিএল খেলতে সিলেটের সঙ্গে আছেন তিনি। ছন্দে ফিরতেই যেন এই সিদ্ধান্ত জাকিরের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে