নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। চোটে পড়ায় গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না তিনি। সেই ম্যাচে শুরুতে বোলিং খারাপ করলেও পরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাটিং পেয়ে আক্রমণাত্মক শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। যার মধ্যে পেরেরা বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করেন তিনি। পেরেরা আহত অবসর হয়ে যাওয়ার সময় লঙ্কানদের স্কোর ৯.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। এরপর নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৪০ রানের একটি জুটি গড়েন। ১৯ বলে ২২ রান করা মেন্ডিসকে ফিরিয়েছেন নাসুম আহমেদ। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ টিকতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা সাদিরা সামারাবিক্রমা। ২ রানেই তাঁকে ফেরান শেখ মাহেদি হাসান।
আসালাঙ্কা, শানাকা ফিরলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৭৭ রান। এরপর ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও ডিমুথ করুণারত্নে গড়েছেন ৪১ রানের জুটি। লঙ্কানদের এই ৪১ রানের জুটি ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংয়ে। ৪৩ তম ওভারের চতুর্থ বলে তানজিম হাসান সাকিবকে মিড অফে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে চান ডিমুথ করুণারত্নে। মিড অফ থেকে ডিরেক্ট থ্রোতে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন মাহমুদউল্লাহ। তাতে করুণারত্নের ২৭ বলে ১৮ রানের ইনিংস শেষ হয়ে যায়।
করুণারত্নের পর ডি সিলভার উইকেটেও অবদান রেখেছেন ফিল্ডার মাহমুদউল্লাহ। ৪৬ তম ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে তুলে মারতে যান ডি সিলভা। লং অফে সহজ ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ। ৭৯ বলে ৫৫ রান করা ডি সিলভার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর তখন ৭ উইকেটে ২২৯ রান। এরপর ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাহেদি।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩১ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে