লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ৫০০ জনের বেশি বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে আছেন চার বাংলাদেশিও। এলপিএলে খেলতে নিবন্ধন করেছেন আইসিসির পূর্ণাঙ্গ ও সহযোগি ২৪ দেশের খেলোয়াড়েরা।
আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিবন্ধিত বিশ্বমানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে জানা গেছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম। এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কিনা সেটি জানায়নি এসএলসি।
নিবন্ধিতদের তালিকায় আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি ও মার্ক চাপম্যান। ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে নিবন্ধন করেছেন শাই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার। অস্ট্রেলিয়ার উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও পাকিস্তানের নাসিম শাহর মতো তারকারাও আছেন নিবন্ধিতদের তালিকায়।
পাঁচ দলের এলপিএলের এবারের সংস্করণ শুরু হবে ১ জুলাই থেকে। চলবে ২১ জুলাই পর্যন্ত। নিলামের তারিখ এখনো জানায়নি এসএলসি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে