
দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলের ঘটনা। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস হাতছাড়া করেন। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া টনি দে জর্জি এখন ছুটছেন আপন গতিতে। বাংলাদেশের ওপর সফরকারীরা চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়।
ফিফটির পর আরও এক দফা জীবন পেলেন দে জর্জি। ব্যাটিং বান্ধব উইকেটে এভাবে একের পর এক সুযোগ পেলে সেগুলো কি কেউ হাতছাড়া করতে পারেন? দে জর্জিও বাংলাদেশের থেকে পাওয়া সুযোগগুলো মুঠোভরে লুফে নিচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন চা পানের বিরতির আগেই। প্রোটিয়ারা ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে দলীয় ২৫ রানেই প্রোটিয়ারা প্রথম উইকেট হারাতে পারত। তবে টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটের পেছনে ক্যাচ মিস করায় সেই সুযোগ হারায় বাংলাদেশ।
ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে