
দুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার নিজেদের মাঠ প্রোভিডেনস স্টেডিয়ামে টস জিতে আগে লাহোরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গায়ানা। ডোয়াইন প্রিটোরিয়াস ও তানজিম সাকিবের তোপেরমুখে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় লাহোর। প্রিটোরিয়াস ৪টি ও সাকিব নিয়েছেন ২টি উইকেট। ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সে লক্ষ্য তাড়া করেছে গায়ানা।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে লাহোরকে বিপর্যয়ে ফেলেন সাকিব। দলীয় ১৩ রানে ওপেনার মির্জা বেগকে (৫) ফেরান এলবিডব্লিউর ফাঁদে। তারপর প্রিটোরিয়াস ও স্পিনার হাসান খান ধসিয়ে দেন মিডল অর্ডার। ওপেনার অ্যাডাম রসিংটনের ২৫ ও টম অ্যাবেলের ৪৫ বরে ৪৮ রানের সৌজন্যে ১২৫ রান তোলে লাহোর।
গায়ানার হয়ে ৩.২ ওভার বল করে ২০ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন সাকিব। ২১ রানে চার উইকেট নিয়েছেন প্রিটোরিয়াস। হাসান খানের শিকার ২ উইকেট।
১২৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মার্ক দেয়ালকে হারায় গায়ানা অ্যামাজন। তারপর দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার মঈন আলী ও শাই হোপ। ১৯ বলে ১৭ রান করে মঈন বিদায় নিলে শিমরন হেটমায়ারও দেখেশুনে খেলা শুরু করেন। ২১ বলে ১৪ রান করে বিদায় নেন হেটমায়ারও। হোপ আগলে রাখেন এক প্রান্ত। ৪৩ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন দলকে জিতিয়ে।
১৩ বলে দুটি করে চার-ছক্কায় ২৭ রানের অপরাজিত কিমো পল। লাহোরের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সালমান মির্জা ও আসিফ আফ্রিদি। ৪ উইকেট শিকারের পাশাপাশি দারুণ দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন গায়ানার প্রিটোরিয়াস। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে